এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা খান মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াসিউল হাবিবসহ অন্যান্য অতিথি।
মেলায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে পাঁচটি স্টলে বিজ্ঞান উদ্ভাবনী প্রকল্প এবং ১০টি স্টলে শিক্ষা উপকরণ প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শিত বিজ্ঞান প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভাসমান বায়োগ্যাস প্ল্যান্ট এবং সৌরবিদ্যুৎচালিত স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। অন্যদিকে শিক্ষা উপকরণের স্টলগুলোতে আদর্শ শিক্ষা নগরী ও সততা স্টোরসহ বিভিন্ন শিক্ষামূলক বিষয় তুলে ধরা হয়েছে।
মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে। পাশাপাশি তাদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও উদ্ভাবনী প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বিজ্ঞানচর্চা ও নতুন কিছু উদ্ভাবনের প্রতি উৎসাহিত করেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি ফুটবল উপহার দেওয়া হয়। এ ছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা উপস্থাপনের সুযোগ পাবে এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নতুন ধারণা বাস্তবায়নে আরও উৎসাহিত হবে।
The post গাইবান্ধায় দুই দিনব্যাপী বিজ্ঞান উদ্ভাবনী ও শিক্ষা মেলার উদ্বোধন appeared first on ভোরের চেতনা.
