কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবনী সৈকত পয়েন্টে হয়েছে দেশের সবচেয়ে বৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। কক্সবাজারের জেলার মন্ডপের প্রতিমারগুলো এই সমুদ্র সৈকতে বিসর্জন দেওয়া হচ্ছে।
এ-ই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এসময় তিনি বলেন, এবছর খুব সুন্দর ও সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এদিকে উতসবের রঙে মেতে উঠেছে লাবনী সৈকত পয়েন্ট। বিসর্জন অনুষ্ঠান উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। পুলিশ, কোস্ট গার্ড, এসআরবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতোই।
