কালবেলা · আন্তর্জাতিক
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, প্রতিক্রিয়া জানাল চীন
২০/১০/২০২৬

দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সাবিনা শোলের কাছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের উপস্থিতিকে সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে চীন। অনুমতি ছাড়াই চীনের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন জাহাজটির বিরুদ্ধে এ বক্তব্য দেয় দেশটির নৌবাহিনী। খবর রয়টার্সের।
চীনের দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ডের নৌবাহিনী জানায়, তারা মার্কিন উপকূলীয় যুদ্ধজাহাজ ইউএসএস চার্লস্টনকে অনুসরণ ও নজরদারিতে রাখতে বাহিনী পাঠিয়েছে। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ চীনের সার্বভৌম অধিকার লঙ্ঘনের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও ক্ষতিকর।
গত মাসে, একই জায়গার কাছে জ্বালানি ভরার অভিযানে থাকা একটি ফিলিপিনো নৌকাকে চীনের উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ ধাক্কা দেয় ।
সাবিনা শোল ও পুরো স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ রয়েছে। ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও আছে।
এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
সূত্র : রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗