রংপুর বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি রংপুরের ১০ম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর পাশাপাশি তিনি রংপুর সিটি করপোরেশনের প্রশাসকেরও দায়িত্ব পালন করেছেন।
ফরহাদুজ্জামান ফারুক/ এনটি
