যোগেন চলে যাওয়ায় শূন্যতার সৃষ্টি হলো: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরীর জীবনাবসান। দীর্ঘদিন রক্তের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে সংস্কৃতি জগতে গভীর শোকের ছায়া। এই সময় লাইভে বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় শোকপ্রকাশ করে বলেন, ‘যোগেন চলে যাওয়ায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।’