ছোটপর্দায় আবির চ্যাটার্জি! এবার ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে? প্রকাশ্যে এসেছে স্টার জলসার ধারাবাহিক 'সংসারের সংকীর্তন'-এর নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, 'সংকীর্তন' বাড়িতে এসেছেন আবির। পুজোর আমেজে মেতে উঠেছেন তিনি। ঢাক বাজাতেও দেখা যায় তাকে। জয়ন্ত শান্তিকে বলে, আবির হলেন তাদের পাড়ার পুজোর সেলিব্রেটি গেস্ট। শান্তিও বলেন আবির তাকে কথা দিয়েছিলেন যে তাদের পুজোয় আসবেন।
জয়ন্ত-শান্তির কথা শুনে রেগে যায় বংশী। শান্তির সঙ্গে তার ঝগড়া বেঁধে যায়। শ্বশুর-বউমার ঝামেলা থামান আবির। বলেন, পুজোর ক'টা দিন না হয় বাঙাল-ঘটির এই ঝগড়া না-ই বা হল। আবিরের কথা কি রাখবে শান্তি-বংশী? সেটা দেখা যাবে এই ধারাবাহিকের বিশেষ পর্বে।
https://www.instagram.com/reel/DebRRU5iELD
জানা যাচ্ছে, এই ধারাবাহিকে আবির এসেছিলেন তাঁর ছবি 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র'-এর প্রচারে। সৃজিত মুখার্জির পরিচালনায় মুক্তি পাচ্ছে এই ছবি। আবিরের সঙ্গে এই ছবিতে দেখা যাবে টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, তথাগত মুখার্জি, কাঞ্চন মল্লিক, কৌশানী মুখার্জি আরও অনেকে।
'সংসারের সংকীর্তন'-এর গল্পে দেখানো হয়েছিল নন্দ ও লাবণ্য বিয়ে করে বাড়িতে এসেছে। আর সেই দেখে বংশী জিজ্ঞাসা করে, ওরা কি কোনও যেমন খুশি সাজো প্রতিযোগিতায় যাচ্ছে? জবাবে শান্তি বলে, ওরা একে অপরকে ভালবাসত, তাই তারা বিয়ে করেছে।
https://www.youtube.com/watch?v=TTaC77AoBTQ
এই কথা শুনে চটে লাল বংশী। তাদের বাড়ির ঐতিহ্যবাহী নিয়ম অনুযায়ী নাকি প্রেম করে বিয়ে করাই যাবে না। এদিকে, বংশীর ভাগ্নে তাকে আরও রাগিয়ে দেয়। সে বলে, কেবলমাত্র নন্দ ও লাবণ্য নয়, শান্তি ও জয়ন্তও প্রেম করেই বিয়ে করেছে। আর তার চোখে ধুলো দিয়ে এতদিন সেটা গোপন করে রেখেছে। এই কথা শুনে আরও চটে যায় বংশী। শান্তি কি পারবে শ্বশুরের চিরাচরিত ভাবনা বদলাতে? সেই নিয়েই এগোচ্ছে এই মেগা।
