'সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন' এই স্লোগানকে সামনে রেখে 'রমনা সমাজ কল্যাণ সোসাইটি'র উদ্যোগে রাজধানীতে ম্যারাথন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে শুরু হয়ে বেইলি রোড, মিন্টো রোড সড়ক হয়ে রমনা পার্কের ভেতরে প্রদক্ষিণ করে যমুনার সামনে এসে শেষ হয়।
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমনের নেতৃত্বে ম্যারাথনে অংশগ্রহণ করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, বিশিষ্ট চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন, সেন্টার ফর এডুকেশন এর চেয়ারম্যান আব্দুল মোমেন, রমনা সমাজ কল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ট্রেজারার আব্দুল্লাহ আল ফারুক, নির্বাহী সদস্য আকবর হোসেন, আবু আহমেদ মারুফ, সুলতান উদ্দিন, আবু মুসা সহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
রমনাবাসীদের নিয়ে আয়োজিত এ ম্যারাথনে পাঁচ শতাধিক নাগরিক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
