অনলাইন ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৩১ জনে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯৪৩ জন। যার মধ্যে, বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, রংপুর বিভাগে ৭০ জন, এবং সিলেট বিভাগে রয়েছেন ১১ জন।
আরও পড়ুন: ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন?
এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।
