বিগব্যাশে আবারও হোবার্ট হারিকেনসে রিশাদ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
-->গত মৌসুমে প্রথমবারের মতো বিগব্যাশ খেলতে গিয়ে বাজিমাত করেছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন। গতবার হোবার্ট হারিকেনস ফাইনালে উঠতে না পারলেও ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে নকআউট পর্বে উঠেছিল। মেলবোর্ন স্টার্সকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ রানে হারিয়েছিল। কিন্তু চ্যালেঞ্জার রাউন্ডে সিডনিবসিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে ফাইনালে উঠা হয়নি।
বল হাতে দলের হয়ে ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। ইকোনমি রেট ছিল মাত্র টুর্নামেন্টে ৭.৮২। তার এই অবদান মনে রেখে তাকে আবার স্মরণ করেছে হোবার্ট হারিকেনস। চলতি মৌসুমের জন্য তাকে আবার দলে ধরে রেখে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট হারিকেনস।
রিশাদকে দলে রাখার বিষয়টি হোবার্ট হারিকেনস তাদের ওয়েবসাইটে জানায়। তাকে ধরে রেখে নতুন করে দলে ভিড়িয়েছে অ্যাডাম জাম্পাকে। জাম্পা গতবার খেলেছিলেন মেলবোর্ন রেনেগাটসে। ৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ৬ উইকেট। বিগবেশ মাঠে গড়াবে ১২ ডিসেম্বর।
আরও পড়ুন
বর্তমানে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে রিশাদের ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে তাকে সরাসরি দলে ভিড়িয়েছেন সানরাইজার্স ইর্স্টান কেপ। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি নিয়মিত মুখ।
পলাশ/এএফ
আরও পড়ুন
আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার নামে ঢাকায় আন্তর্জাতিক নারী হ্যান্ডবল
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত
-->আগামী অক্টোবরের ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত দ্বিতীয়বারের মতো ঢাকার পল্টনের অনুষ্ঠিত হবে চারজাতি নারী আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।
পাঁচদিন ব্যাপি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে স্বাগতিক বাংলাদেশসহ নেপাল, মালদ্বীপ ও ভারত। চার দলের এই আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে মোট তিনটি করে ম্যাচ খেলবে। ২২ অক্টোবর খেলবে ফাইনাল। তার আগের দিন হবে ব্রোঞ্জ পদকের লড়াই। প্রতিদিন খেলা হবে দুইটি করে। লিগ পর্বের ছয়টি খেলা শেষ হবে তিনদিনে।
প্রতিযোগিতার সব খেলা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের অফিসিয়াল পেজ হতে সরাসরি সম্প্রচার করা হবে। প্রতিযোগিতাকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য ফাইনাল খেলা। সংবাদ সম্মেলনে অধিনায়ক ইসমেতারা নিশি, ‘এবারই আমরা প্রথমবার বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছি। আমাদের আশা ফাইনাল খেলব। মালদ্বীপ এবং নেপাল খেলায় অনেক উন্নতি করছে। নেপালের ৮ জন খেলোয়াড় আর্মি দলের হয়ে খেলে। তারা শক্ত প্রতিপক্ষ অবশ্যই। তাই শুধু ভারতকে নিয়ে ভাবলেই হবে না। আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব এবং ফাইনালে উঠবো। এটাই আমাদের সবার প্রচেষ্টা থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো খেলতে পারি এবং দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি।’
এবারই প্রথম বাংলাদেশ নারী দল বিদেশি কোচের অধীনে খেলবে। স্প্যানিশ কোচ আনা আলোনসো খেলোয়াড়দের প্রস্তুত করে তুলছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। অভিজ্ঞতাটি সব দিক থেকেই চমৎকার ছিল। আমরা কেবল এই টুর্নামেন্ট জেতার জন্যই নয়, বরং বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ভবিষ্যৎ ও আসন্ন প্রতিযোগিতাগুলোর ভিত শক্ত করার লক্ষ্যে কাজ করছি।’
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি গোলাম হাবিব বলেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, জয়েন্ট সেক্রেটারি ও চিফ কো-অর্ডিনেটর এস এম খালেকুজ্জামান।
প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পলাশ/এএফ
আরও পড়ুন
আতলেতিকোর কাছে হারের পরও সমালোচনায় অনড় মার্তিনেজ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত
-->চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারের পরও ক্লাবের শীর্ষ নেতৃত্বের সমালোচনায় নিজের অবস্থানে অনড় লিসান্দ্রো মার্তিনেজ। তার দাবি, বড় শিরোপা জয়ের আকাঙ্ক্ষা থেকেই তিনি এমন মন্তব্য করেছেন।
ম্যাচের পর ইউনাইটেডের স্কোয়াডে আরও বিনিয়োগের আহ্বান জানান মার্তিনেজ। ফুটবল ডিরেক্টর জেসন উইলকসের খেলোয়াড় নিয়োগের কাজ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে নিজের মন্তব্যে হতাশার প্রকাশ ঘটেছিল বলে স্বীকার করেছেন এই ডিফেন্ডার। কিন্তু এ জন্য ক্ষমা চাননি তিনি।
বুধবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে মার্তিনেজ লেখেন, ‘ম্যাচের পর আমরা সবাই যেমন ফল চেয়েছিলাম তা না পাওয়ার ক্ষোভ ও হতাশা থেকেই আমি কথাগুলো বলেছিলাম।’
আরও পড়ুন
‘যারা আমাকে চেনেন, তারা জানেন আমি ফুটবলকে কতটা তীব্র আবেগ, প্রতিশ্রুতি এবং জয়ের জেদ নিয়ে বাঁচি। আর যখন সবকিছু আমাদের পক্ষে যায় না, তখন খুব কষ্ট লাগে; বিশেষ করে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইতিহাস ও মর্যাদাসম্পন্ন একটি ক্লাবের প্রতিনিধিত্ব করতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমার কথাগুলো আমার অনুভূতি এবং এই ক্লাবকে সবচেয়ে বড় সম্মানগুলোর জন্য লড়াই করতে দেখার গভীর চাওয়ারই প্রকাশ।’ দলীয় পারফরম্যান্সের উন্নতির জন্য খেলোয়াড়দের নিজেদেরও দায় নিতে হবে বলে পুনরায় উল্লেখ করেন মার্তিনেজ।
আরও পড়ুন
তিনি বলেন, ‘আমি জানি, সবার আগে আমাদেরই মাঠে ভালো কিছু করে দেখাতে হবে এবং সেই দায়িত্বের সামনে আমি নিজেই আছি। আমাদের নিজেদের কাছ থেকে আরও বেশি দাবি করতে হবে এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে আবার শীর্ষে ফিরিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে।’
পাপ্পু/
আরও পড়ুন
সমর্থকদের বিক্ষোভে শাস্তি পেল স্প্যানিশ ক্লাব
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
-->সমর্থকদের বিক্ষোভের জেরে শাস্তি পেয়েছে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানো। এক ম্যাচের জন্য স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখতে হবে ক্লাবটিকে। পাশাপাশি ৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এ সিদ্ধান্ত জানানো হয়।
গত শনিবার (১০ অক্টোবর) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটে। ভায়েকাস স্টেডিয়ামে দর্শকেরা মাঠে কাগজের উড়োজাহাজ, রাবারের বল ও অন্যান্য ছোট বস্তু ছুড়ে মারেন। এতে তিন দফায় খেলা বন্ধ করেন রেফারি। পরে ম্যাচটি স্থগিত করা হয়।
ক্লাবটির ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। সভাপতি রাউল মার্তিন প্রেসারের পরিচালনাপদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন সমর্থকেরা। স্টেডিয়াম ও অনুশীলনকেন্দ্রের বেহাল অবস্থাও তাদের ক্ষোভের কারণ। খেলোয়াড়েরাও এসব সমস্যা নিয়ে প্রতিবাদ করেছেন।
আরও পড়ুন
চলতি মৌসুমে নিজেদের মাঠে এটিই ছিল রায়ো ভায়েকানোর প্রথম ম্যাচ। তবে নিরাপত্তার কারণে ভায়েকাস স্টেডিয়ামে সংস্কারকাজের প্রয়োজন হয়। ফলে মৌসুমের প্রথম তিনটি হোম ম্যাচ লেগানেসের বুতার্কে স্টেডিয়ামে খেলতে হয় ক্লাবটিকে।
গত মৌসুমেও একই সমস্যায় পড়েছিল রায়ো। মাঠ খেলার উপযোগী না থাকায় একটি লিগ ম্যাচ বুতার্কে স্টেডিয়ামে খেলতে হয়েছিল তাদের।
আরও পড়ুন
পাপ্পু/
আরও পড়ুন
মেসির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন এমবাপ্পে
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
ছবি: সংগৃহীত
-->উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে একের পর এক কীর্তি গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার ফরাসি এই মহাতারকা পেছনে ফেললেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকেও। রোমাঞ্চে ঠাসা ম্যাচে রোমাকে ৪-৩ গোলে হারানোর রাতে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড গড়েছেন নতুন ইতিহাস। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
মাত্র ২৭ বছর ৯ মাস ২৫ দিন বয়সে এই কীর্তি গড়েন এমবাপ্পে। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন মেসি। এক দশকেরও বেশি সময় পর সেই রেকর্ড নিজের করে নিলেন ফরাসি তারকা।
রেকর্ড গড়ার রাতটি স্মরণীয় করে রাখতে ম্যাচের প্রথমার্ধেই গোল করেন এমবাপ্পে। তার সেই গোল রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।
আরও পড়ুন
এমবাপ্পের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রার শুরুটা হয়েছিল আরও অনেক আগে। ২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর জার্সিতে মাত্র ১৭ বছর বয়সে ইউরোপের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় অভিষেক হয় তার।
পাপ্পু/
আরও পড়ুন
