মেসি-আগুয়েরোকে ছাড়িয়ে হালান্ডের জোড়া রেকর্ড
চ্যাম্পিয়ন্স লিগ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
চ্যাম্পিয়ন্স লিগে লিগপর্বের দ্বিতীয় রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। হারা ম্যাচে জোড়া গোল করেছেন সিটির আর্লিং হালান্ড। তাতে দুটি রেকর্ড গড়েছেন নরওয়েজিয়ান তারকা। বার্সেলোনার কিংবদন্তি সাবেক লিওনেল মেসির চেয়ে কম ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ৬০ গোলে নাম লিখিয়েছেন, আর সিটিরই আর্জেন্টাইন সাবেক সার্জিও আগুয়েরোকে পেছনে ফেলে ইতিহাদের ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে।
বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে ডিজায়ার দুয়ে, উসমানে ডেম্বেলে এবং ভিতিনহার গোলে ৩-০ করে পিএসজি। এরপর হালান্ড সিটির হয়ে প্রথম গোল শোধ করেন। পরে ম্যাগনেস আকলিউচ সফরকারীদের চতুর্থ গোলটি করে ব্যবধান আরও বাড়ান। ৭৫ মিনিটে সিটিজেনদের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন নরওয়ের তারকা ফরোয়ার্ড, তবে হার এড়াতে পারেননি।
হালান্ডের ওই গোলেই হয়েছে রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৬০ গোল এখন তার। যা করতে লাগল মাত্র ৬০ ম্যাচ। এই গোল বরুশিয়া ডর্টমুন্ড, আরবি সলজবার্গ এবং ম্যানসিটির হয়ে করেছেন তিনি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ৬০ গোলের রেকর্ডের ম্যাচসংখ্যা ভেঙেছে যেটি। মেসির লেগেছিল ৮০ ম্যাচ।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির হয়ে হালান্ডের গোল এখন ৩৮টি। যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে তাকে। আর্জেন্টাইন সাবেক আগুয়েরো ম্যানসিটি জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ গোল করে এতদিন শীর্ষে ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
