জি এম কাদের জানান, হঠাৎ করে কেন এই হামলা হলো, তা তিনি বুঝতে পারছেন না৷
ঘটনার পর জি এম কাদের ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, হামলাকারীরা তার নাম ধরে ‘ভারতের দালাল' বলে স্লোগান দিয়েছেন৷ তিনি জানান, হামলার সময় এক থেকে দেড় শ লোক ছিল বলে তার মনে হয়েছে৷
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়৷ তিনি জানান, হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যান৷ সেখানে তারা নানা স্লোগান দেন৷ পরে বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন তারা৷ এতে বাসার জানালার কাচ ভেঙে যায়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
