>> আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে তীব্র ঝড়ে ৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন ১১ জন। মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে নতুন করে টর্নেডো আঘাত হানার পূর্বাভাস জারি করা হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে ২৬টি টর্নেডো আঘাত হেনেছে। আরকানসাস, ইলিনয়, মিসিসিপি ও মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে। এতে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প। যেকোনো সময় নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকার ব্যাপারে সতর্কতা করেছেন তিনি।
