Published on
:
1 min read
এক ম্যাচ বাকি থাকতে সিরিজ় জয়ের সুযোগ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের চতুর্থ ম্যাচে ২৪ রানে হারতে হয়েছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত। এই জয়ের ফলে সিরিজ়ে ২-২ সমতা ফিরিয়ে শেষ ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিল ক্যারিবিয়ানরা। তবে ম্যাচ হারের ভারতীয় ড্রেসিংরুমে নতুন চিন্তা বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের কাঁধের চোট। শেষ ওভারে ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের বাউন্সারের আঘাতে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। কেমন আছেন তিনি? পরের ম্যাচে খেলতে পারবেন?
কী ভাবে চোট পেলেন অর্শদীপ সিং?
ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের শেষ ওভারে। ১ উইকেট হাতে নিয়ে জেতার জন্য ভারতের দরকার ছিল ৬ বলে ৩৫ রান। স্ট্রাইকে ছিলেন অর্শদীপ। উইন্ডিজ়ের জয় যখন শুধুই সময়ের অপেক্ষা, তখন স্টাম্প লক্ষ্য করে বল না করে অর্শদীপের শরীর নিশানা করে একের পর এক বাউন্সার দাগতে শুরু করেন পেসার শামার জোসেফ। ওভারের মাঝামাঝি সময়ে এমনই এক তীব্র গতির শর্ট ডেলিভারি সরাসরি লাগে অর্শদীপের বাঁ কাঁধে। যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মাঠে বসে পড়েন ভারতীয় পেসার। দ্রুত মাঠে ছুটে আসেন ভারতীয় দলের ফিজ়িও।
— Pinkie (@PinkiePragya) October 14, 2026Shreyas Iyer made a decision you almost never see in T20 cricket. 😳
With 3 balls still left in India's innings, he called the batters back because Arshdeep Singh was struggling with a shoulder injury and couldn't continue batting properly.
India ended their innings early, but…
প্রাথমিক শুশ্রূষার পর অর্শদীপ ব্যাটিং করার চেষ্টা চালালেও তাঁর শরীর সঙ্গ দিচ্ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে শ্রেয়স আইয়ার ইনিংস ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেন।
টেল-এন্ডারের বিরুদ্ধে জোসেফের এমন আগ্রাসী বোলিং মানতে পারছেন না অনেকেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকে স্পিরিট অফ ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে অর্শদীপের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন সিনিয়র ক্রিকেটার সঞ্জু স্যামসন। তিনি বলেন, ‘অর্শদীপের কাঁধে বেশ জোরে বল লেগেছে। ও এখন বরফ দিচ্ছে। আমরা আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং চোট গুরুতর হবে না।’
