সংবাদ · সাধারণ
গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন
২৪/১০/২০২৬

গাজীপুর মহানগরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি তৈরি পোশাক কারখানার কার্টন ও সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট ৯টি ইউনিট একযোগে কাজ করছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দলটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আরও চারটি ইউনিট যুক্ত করা হয়।অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুনের মূল সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য মেলেনি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।
মূল প্রতিবেদনে যান ↗