স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে যশোরের অভয়নগর উপজেলা। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ অভয়নগর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস অভয়নগর উপজেলা শাখার আয়োজনে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউএনও শেখ সালাউদ্দীন দিপুকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহ-সভাপতি (স্কাউট শাখা) নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহ-সভাপতি (মাদরাসা) আড়পাড়া সৈয়েদিয়া দাখিল মাদরাসার সুপার এম মনিরুজ্জামান, সহ-সভাপতি (কাব শাখা) মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমিশনার রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মাহাবুব হোসেন হাজরা সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটঁস খুলনা অঞ্চলের লিডার ট্রেনার (প্রতিনিধি) এস এম ফারুক আহমেদ।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
