ইন্টার
কাশী ১ (লালচুংনুঙ্গা-আত্মঘাতী)
ইস্টবেঙ্গল
৫ (লোবা ২, রামিরেজ, বিষ্ণু, লুকাস)
আইএসএলে দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সকে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইন্টার কাশীকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল লাল-হলুদ। জোড়া গোল নাইজেরীয় স্ট্রাইকার আকে লোবার। একাধিক সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত। দু’ম্যাচে ৯ গোল করে এবং ৬ পয়েন্ট নিয়ে আইএসএলের শীর্ষে উঠে গেল ইস্টবেঙ্গল।
ম্যাচের আগেই ইস্টবেঙ্গলের কোচ আন্তোনিয়ো লোপেজ় হাবাস ইঙ্গিত দিয়েছিলেন, দলে একাধিক পরিবর্তন করবেন। সেই মতো বেশ কিছু ফুটবলারকে পরিবর্তন করেছিলেন তিনি। ডেভিড লালানসাঙ্গা, জিকসন সিংহ, রোহিত দানু, এডমুন্ড লালরিনডিকা, দিয়েগো জিভুলিচকে প্রথম একাদশে রাখেননি। শুরুতেই নামিয়েছিলেন আকে লোবাকে। সঙ্গে জুড়ে দিয়েছিলেন পিভি বিষ্ণুকে। রক্ষণে হার্দিক ভট্ট, লালচুংনুঙ্গাকে খেলিয়েছেন। মাঝমাঠে খেলিয়েছেন রোহিত কুমারকে।
(এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। পাতাটি কিছু ক্ষণ পর পর ‘রিফ্রেশ’ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন। দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়েও আমাদের তথ্যের সত্যাসত্য সম্পর্কে সচেতন থাকতে হয়। সে জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না-হয়ে আমরা তা প্রকাশ করি না। ‘ফেক নিউজ়’ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই পদ্ধতি আরও জরুরি)
