অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুরসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এর আগে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।
এ মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪ আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
