নাহিদ রানা।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
কাঁধের গুরুতর চোটে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। পরীক্ষায় তাঁর কাঁধের পেশিতে চিড় ধরা পড়েছে। অস্ট্রেলিয়ায় চিকিৎসার পর শুরু হয়েছে তাঁর রিহ্যাব। আগামী ৩০ অক্টোবর থেকে বোলিং শুরু করার কথা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও তাঁর খেলা অনিশ্চিত। তবে ডিসেম্বরে প্রোটিয়াদের বিরুদ্ধেই ODI ও T20 সিরিজ় দিয়ে মাঠে ফিরতে পারেন নাহিদ। গত কয়েক মাসে বারবার চোটের সমস্যায় পড়েছেন তিনি।