রাহুল গান্ধীEiSamay.com
Published on
:
1 min read
মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে ফের নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং ‘ভোট চুরি’র অভিযোগ ঘিরে সোমবার INDIA জোটের সুপ্রিম কোর্ট অভিযান ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই রাহুলের দাবি, ‘জ্ঞানেশ কুমারজি, আমরা জানি আপনি রাতে ঘুমাতে পারছেন না। আমরা আপনাকে ছাড়ব না।’ রাহুলের কথায়, ‘সংবিধান আক্রান্ত হচ্ছে। এই প্রতিরোধ একদিনের নয়। এটা চলবে। জনআন্দোলনে পরিণত হবে এটা।’
