সংবাদ · সাধারণ
রাঙ্গোলি নকশার এয়ারপডস আনল অ্যাপল
১২/১০/২০২৬

ভারতে উৎসবের মৌসুম ঘিরে বিশেষ পণ্য ও কেনাকাটার সুবিধা নিয়ে এসেছে অ্যাপল। এবারের আয়োজনে রয়েছে ভারতীয় ঐতিহ্যবাহী রাঙ্গোলির নকশায় তৈরি বিশেষ সংস্করণের এয়ারপডস ৫। পাশাপাশি আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও অন্যান্য পণ্য কেনার ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে মিলবে কিস্তি ও ক্যাশব্যাকের সুবিধা। আইপ্যাড ও অ্যাপল পেন্সিল দিয়ে রাঙ্গোলি আঁকার একটি বিনামূল্যের কর্মশালারও আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।রাঙ্গোলির নকশায় বিশেষ এয়ারপডসভারতীয় শিল্প-সংস্কৃতিকে প্রযুক্তিপণ্যের সঙ্গে যুক্ত করে বিশেষ সংস্করণের এয়ারপডস ৫ এনেছে অ্যাপল। এর ওয়্যারলেস চার্জিং কেসে ব্যবহার করা হয়েছে রাঙ্গোলি থেকে অনুপ্রাণিত নকশা।ভারতে এয়ারপডসটির দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯০০ রুপি। পণ্যটি সীমিত সংখ্যায় পাওয়া যাবে। আগ্রহীরা অ্যাপল স্টোর অনলাইন, অ্যাপল স্টোর অ্যাপ এবং ভারতের নির্দিষ্ট ছয়টি অ্যাপল স্টোর থেকে এটি কিনতে পারবেন।আইফোন, ম্যাক ও আইপ্যাডে কিস্তির সুবিধাঅ্যাপলের উৎসবকালীন কেনাকাটার অফার চলবে ১১ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত। এ সময়ে নির্বাচিত আইফোন, ম্যাক ও আইপ্যাড কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাসের নো-কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে।এ ছাড়া নির্দিষ্ট পণ্য কেনার সময় যোগ্য কার্ড ব্যবহার করলে সর্বোচ্চ ১৫ হাজার রুপি পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। অ্যাপল ওয়াচ, এয়ারপডস ও বিভিন্ন অ্যাকসেসরিজ কেনার ক্ষেত্রে থাকছে ছয় মাসের নো-কস্ট ইএমআই সুবিধা।তবে সব পণ্যের জন্য একই ছাড় বা সুবিধা প্রযোজ্য হবে না। কোন পণ্য কেনা হচ্ছে এবং কোন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তার ওপর নির্ভর করবে অফারের ধরন।আইপ্যাডে রাঙ্গোলি আঁকার বিনামূল্যের কর্মশালাকেনাকাটার সুবিধার পাশাপাশি সৃজনশীল আয়োজনও রেখেছে অ্যাপল। ‘ড্র ইওর ওন রাঙ্গোলি অন আইপ্যাড ইউথ অ্যাপল পেন্সিল’ শিরোনামে বিনামূল্যের কর্মশালাটি চলবে ১৪ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত।শিল্পী আরুশি কাথুরিয়ার সহযোগিতায় আয়োজিত এ সেশনে অংশগ্রহণকারীরা আইপ্যাড ও অ্যাপল পেন্সিল ব্যবহার করে রাঙ্গোলির বিভিন্ন নকশা তৈরি করতে পারবেন। এ জন্য প্রোক্রিয়েট অ্যাপের বিভিন্ন আঁকার সরঞ্জাম, রং ও টেক্সচার ব্যবহারের সুযোগ থাকবে। কর্মশালার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে তৈরি করা হয়েছে বিশেষ একটি পাউডার ব্রাশও।নতুনদের জন্যও থাকছে অংশ নেওয়ার সুযোগঅ্যাপলের তথ্য অনুযায়ী, কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ডিভাইস সরবরাহ করা হবে। ফলে নতুনদের পাশাপাশি অভিজ্ঞরাও এতে যোগ দিতে পারবেন।অ্যাপল স্টোরে সরাসরি এই সেশনে অংশ নেওয়া যাবে। এ ছাড়া অ্যাপল স্টোর অ্যাপ এবং অ্যাপল স্টোর অনলাইনের মাধ্যমেও এ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে।প্রতিষ্ঠানটির দাবি, ভারতে তৈরি ‘টুডে অ্যাট অ্যাপল’ কর্মসূচির কোনো সেশন এবারই প্রথম দেশের বাইরেও নির্বাচিত আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হচ্ছে। এর মাধ্যমে উৎসবকালীন পণ্য ও কেনাকাটার অফারের পাশাপাশি ভারতীয় শিল্প-সংস্কৃতিকেও প্রযুক্তির সাহায্যে তুলে ধরতে চাইছে অ্যাপল।
মূল প্রতিবেদনে যান ↗