সিলেটে ‘বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি’ (বাদাশিকস) জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ফয়জুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাশিকস কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী জয়নুল আবেদীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাদাশিকস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতী নাজমুল হুদা কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাওলানা আল-আমিন হোসাইন, আইসিটি সম্পাদক হাফিজ মাওলানা রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মো: মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতী জসিম উদ্দীন সিদ্দিকী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জয়নাল আবেদীন, ইসলামী সংগীত পরিবেশন করেন সোহেল আহমদ।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল হক, মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন, সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক মহব্বত উল্লাহ নোমান, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ, হাফিজ সুলাইমান আহমদ, মাওলানা সাইদুর রহমান, হাফিজ ইয়াসিন আহমদ, শাব্বির আহমদ, সহায়ক কর্মীর প্রতিনিধি আব্দুল কাদির ও গোলাম মোস্তফা।
এছাড়াও সভায় বাদাশিকস কেন্দ্রীয় ও সিলেট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, শিক্ষকদের অধিকার ও কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিগত বছরের অডিট রিপোর্ট পেশ করেন সংগঠনের সিলেট জেলার সাধারণ সম্পাদক সুহেল আহমদ। অডিট প্রতিবেদন উপস্থাপন করেন মাওলানা কামাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে বাদাশিকস কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী জয়নুল আবেদীন বলেন, শিক্ষকদের একতাবদ্ধ থাকতে হবে। একতাবদ্ধভাবে শিক্ষকদের স্বার্থে কাজ করতে হবে। অসহায় শিক্ষক ও সহায়ক কর্মীদের জন্য কাজ করতে হবে। সারা দেশের দারুল আরকাম মাদ্রাসাগুলোকে সচল রাখতে হবে। প্রতিষ্ঠানগুলোকে প্রাণের প্রতিষ্ঠান মনে করে শিক্ষার্থী বৃদ্ধি করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন বলেন, আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের সমৃদ্ধি ও উন্নতির জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আমাদের বিরুদ্ধে সংঘটিত সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধভাবেই আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।
The post সিলেটে ‘বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত first appeared on .
