Published on
:
2 min read
দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তৃতীয়া থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখার পালা। পুজোর সময় প্রেম জীবন কেমন কাটবে, মনের মতো সঙ্গীর খোঁজ পাবেন কিনা, সেই প্রশ্ন এখন অনেকের মনেই উঁকি মারছে। পুজোর সময় দারুণ একটা প্রেম হলে পুজোর দিনগুলো স্বপ্নের মতো কেটে যাবে।
Highlights
দুর্গাপুজো ২০২৬-এ ৬ রাশির প্রেমজীবনে আসতে পারে নতুন মোড়।
মেষ রাশির পুরোনো সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা।
মিথুন রাশির প্রেমের সম্পর্কে বাড়বে আবেগ ও ঘনিষ্ঠতা।
কর্কট রাশির সিঙ্গল জাতকদের জীবনে আসতে পারে নতুন প্রেম।
সিংহ রাশির জাতকরা পেতে পারেন একাধিক প্রেমের প্রস্তাব।
বৃশ্চিক রাশির পুরনো প্রেমে ফিরতে পারে নতুন উন্মাদনা।
মকর রাশির সামাজিক যোগাযোগ থেকে তৈরি হতে পারে নতুন সম্পর্ক।
পুজোর প্রেম
দুর্গাপুজোর সময় একটু প্রেম না হলে চলে? মণ্ডপ থেকে রাস্তা, মেট্রো স্টেশন থেকে পাড়ার মোড় - পুজোর ক’দিন কলকাতা শহরের অলিগলিতে শুধুই গ্ল্যামারের ঝলক। এই অবস্থায় বিশেষ কারও দিকে চোখ তো চলে যাবেই। জেনে নিন এই পুজোয় লাভ লাইফ তুঙ্গে থাকবে কোন কোন রাশির।
মেষ রাশি
পুজোর ক’দিন আপনার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। সম্পর্কে কোনও বিষয়ে আগে থেকে সমস্যা তৈরি হয়ে থাকলে এখন তা ঠিক হয়ে যাবে। দু’জনে ভবিষ্যতের কথা কী ভাবছেন, তাও এই সময়ে আলোচনা করে নিতে পারেন।
মিথুন রাশি
পুজোর সময় প্রেমের ক্ষেত্র মজবুত হবে মিথুন রাশির। এই সময়টা আবেগে ভাসবেন এই রাশির জাতকরা। তবে যাই করুন, নিজেকে একেবারে হারিয়ে ফেলবেন না। না হলে পরে পস্তাতে হবে। ভালোবাসা, এনার্জি আর টাকা - সবই ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করুন।
কর্কট রাশি
পুজোর মাসে দারুন কিছু রোম্যান্টিক সময় কাটবে কর্কট রাশির জাতকদের। পাগলের মতো প্রেম করবেন আপনি। যাঁরা সিঙ্গল, তাঁদের জীবনেও এবার নতুন কেউ আসবে। আর যাঁরা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাঁরা কোনও ভালো খবর পাবেন।
সিংহ রাশি
এবারের পুজোয় আকর্ষণের কেন্দ্রে থাকবেন সিংহ রাশির জাতকরাই। প্যান্ডেল হপিং থেকে পুজোর আড্ডা, সব নজর থাকবে আপনার দিকে। একাধিক প্রেম প্রস্তাব আসবে আপনার জীবনে। সেখান থেকে পছন্দসই একটা বেছে নিতেই পারেন।
বৃশ্চিক রাশি
পুজোর কয়েকটা দিন আপনি বেশ জমিয়ে কাটাবেন। প্রেমের ক্ষেত্রে আপনার জন্য সামনে বেশ অনুকূল সময়। নতুন প্রেম আসতে পারে জীবনে, আবার পুরোনো প্রেমেও নতুন জোয়ার দেখা দিতে পারে। তবে এই প্রেমের জন্য আপনি তৈরি তো?
মকর রাশি
পুজোর ক’দিন খুব ব্যস্ত থাকবেন মকর রাশির জাতকরা। আপনার সামাজিক জীবন এখন পরিপূর্ণ হয়ে রয়েছে। নতুন প্রেমও আসতে পারে জীবনে। তবে তাকে চিনে নিতে হবে আপনাকেই।
FAQ
প্রশ্ন. দুর্গাপুজো ২০২৬-এ কোন কোন রাশির প্রেমজীবন ভালো কাটতে পারে?
উত্তর. জ্যোতিষীয় পূর্বাভাস অনুযায়ী, মেষ, মিথুন, কর্কট, সিংহ, বৃশ্চিক ও মকর রাশির প্রেমজীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
প্রশ্ন. দুর্গাপুজোয় কোন রাশির সিঙ্গল জাতকদের নতুন প্রেম হতে পারে?
কর্কট ও মকর রাশির সিঙ্গল জাতকদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনার কথা বলা হয়েছে।
প্রশ্ন. দুর্গাপুজোয় কোন রাশির পুরোনো সম্পর্কের সমস্যা মিটতে পারে?
উত্তর. মেষ রাশির জাতকদের সম্পর্কে আগে থেকে তৈরি হওয়া সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জ্যোতিষীয় পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
প্রশ্ন. দুর্গাপুজোয় কোন রাশির জাতকরা প্রেমের প্রস্তাব পেতে পারেন?
উত্তর. সিংহ রাশির জাতকদের আকর্ষণ বাড়তে পারে এবং তাঁরা একাধিক প্রেমের প্রস্তাব পেতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
