দুইবার সমতা ফিরিয়ে লড়াই জমিয়ে তুললেও, শেষ দিকে আরও দুটি গোল খেয়ে মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 21 Oct 2026, 03:00 AM
Updated : 21 Oct 2026, 03:24 AM
প্রথমার্ধে আক্রমণে একচেটিয়া দাপট দেখাল পিএসজি। জোয়ান গার্সিয়ার দারুণ সব সেভের মাঝেই এগিয়ে গেল তারা। বিরতির পর ঘুরে দাঁড়াল বার্সেলোনা, দুইবার সমতা টেনে জমিয়ে তুলল লড়াই, কিন্তু শেষ দিকে পেরে উঠল না দলটি। আরও দুইবার জালে বল পাঠিয়ে জয়োল্লাসে মাতল লুইস এনরিকের দল।
প্যারিসে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট ম্যাচটি ৪-২ গোলে জিতেছে শিরোপাধারীরা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
(বিস্তারিত আসছে)
