নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটি তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার
বিভাগ: ডিজাইন অ্যান্ড সলিউশনস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ফিন্যান্সিয়াল টেকনোলজি (FinTech), ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস সম্পর্কে গভীর জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬
