কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের প্রধান সড়কে জনসাধারণের চলাচল ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন।
আজ শনিবার (১৭ অক্টোবর) কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর প্রত্যক্ষ নির্দেশনায় ও উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মামুনসহ করপোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
সড়কে অবৈধ দখল ও স্থাপনার কারণে জনসাধারণের চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করা এবং যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
