পাবনার ভাঙ্গুড়ায় ‘প্রভাষক জাফর ইকবাল হিরোক পানসি নৌকাবাইচ’ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার নৌবাড়ীয়া এলাকায় গুমানি নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র উন্নয়ন বহুমুখী কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এ প্রতিযোগিতার আয়োজন করেন। এতে পাবনা ও সিরাজগঞ্জ জেলার মোট ১৬টি পানসি নৌকা অংশ নেয়।
এর আগে ১০ অক্টোবর প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জনকারী ফরিদপুর উপজেলার বন্যাকান্দি নিউ চ্যালেঞ্জারকে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী সিরাজগঞ্জের কৈবর্তগাতী নিউ একতা সার্ভিসকে ৬০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী সিরাজগঞ্জের বঙ্কিরাট ফাইটার নৌকাকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ গুমানি নদীর দুই পাড়ে জড়ো হন। তাঁদের উপস্থিতিতে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন রাজুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্যসচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম কালু এবং উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ।র্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এমএ
