নওগাঁর মান্দা উপজেলায় রহিমা বিবি মহিলা হাফেজিয়া মাদ্রাসার চার নতুন নারী হাফেজকে পবিত্র কোরআন শরিফ ও বোরকা উপহার দিয়েছেন বিএনপি নেতা এম এ মতীন।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার কশব ইউনিয়নে অবস্থিত মাদ্রাসাটিতে আয়োজিত এক সুধী সমাবেশ ও সম্মাননা অনুষ্ঠানে তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন তিনি।
এম এ মতীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং মান্দা উপজেলা বিএনপির সভাপতি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কশব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাজিমুদ্দিন, কাঁশোপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। পরদিন শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এম এ মতীন মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরাম গ্রাম এবং নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় পৃথক দুটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন।
সেখানে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বিআলো/আমিনা