

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভাসহ ৬১টি পূজা মন্ডপের মধ্যে গত সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল পৌর সভার ১৪টি পূজা মন্ডপসহ ৬১টি পূজা মন্ডপে ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রধান ও পূজারিদের কাপড় বিতরণ করেন।
এসময় তিনি বলেন, ধর্ম যার যার, পূজা সবার। এসময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নাসরিন আক্তার, বাজিতপুর উপজেলা সাবেক সহ-সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, সাবেক অধ্যাপক ও হরিসভার সভাপতি ইন্দ্রজিৎ দাস, মেয়র প্রার্থী মো: ওয়াছ ভ‚ইয়া।
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবে আহবায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া, ভারশোঁ, কুসুম্বা ও প্রসাদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। আজ মঙ্গলবার মান্দা সদর ইউনিয়ন,গণেশপুর,নূরুল্যাবাদসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানিযেছেন তিনি। এ সময় এম এ মতীন বলেন, ‘বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এটাই আমাদের রাজনৈতিক দর্শন।’ তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা। সবার আগে বাংলাদেশ—এই আদর্শ নিয়েই বিএনপি রাজনীতি করে আসছে। একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে নির্যাতন, জমি দখল ও নিরাপত্তাহীনতার শিকার হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। অনেক নেতাকর্মী সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় কথা বলতে গিয়ে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন।’ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যেন আতঙ্কিত না হন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রত্যেক নাগরিকের নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ পূজামণ্ডপ পরিদর্শনকালে এম এ মতীন আয়োজক কমিটির সদস্য ও ভক্তদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে নগদ অর্থ সহায়তা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডি.এম আব্দুল মালেক,সাদেকুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল হালিম দুলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার, পরানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,মান্দা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যরা। স্থানীয় পূজা উদযাপন কমিটির এক সদস্য বলেন, ‘প্রতিবছরই বিএনপির নেতারা পূজার সময় আমাদের খোঁজখবর নেন। এবারও তারা মণ্ডপে এসে শুভেচ্ছা জানিয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন। এতে আমরা আনন্দিত।’ পূজা উদযাপন কমিটির নেতারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ধর্মীয় উৎসব নিরাপদে উদযাপন নিশ্চিত করতে কাজ করছে সরকার: স্বাস্থ্য মন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এডভোকেট সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে এদেশে সকল নাগরিকদের ধর্মীয় উৎসব নিরাপদে উৎসবমুখর পরিবেশে নির্দ্বিধায় উদযাপন করতে পারে সেজন্য কাজ করছে সরকার। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর বেলাবো উপজেলার বেলাবো টেক পাড়া মিস্ত্রি বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিএনপি সবচেয়ে নিরাপদ রাজনৈতিক দল। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভালো থাকে। এ সময় বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থসহ পূজা মন্ডপের উন্নয়নমূলক কাজে বরাদ্দের প্রতিশ্রুতি দেন। এর আগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সররাবাদ, নারায়ণপুর, চর উজিলাবো, বেলাবো পাটুলি, ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মনসুর, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ, উপজেলা বিএনপি'র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু, যুবদলের আহ্বায়ক, আখতারুজ্জামান আক্তার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জে পূজামণ্ডপে ব্যতিক্রমী গণেশ মূর্তি, দর্শনার্থীদের ভিড়
বরিশালের বাকেরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দৃষ্টিনন্দন সাজসজ্জায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেবালয় পূজামণ্ডপ। নান্দনিক আলোকসজ্জা, মন্দিরের প্রবেশপথের মনোমুগ্ধকর আলোকচিত্রের সৌন্দর্য এবং মন্দিরের পাশে পুকুরের পানিতে ভাসমান ব্যতিক্রমী গণেশ মূর্তি ঘিরে মণ্ডপটিতে দর্শনার্থীদের আগ্রহ তৈরি হয়েছে। মন্দিরের মূল প্রবেশপথে করা হয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন সাজসজ্জা। আলো আর নান্দনিকতার সমন্বয়ে প্রবেশপথটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আপ্যায়নের ব্যবস্থাও। এতে উৎসবে আগত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বছরের পূজায় মণ্ডপটির অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে মন্দিরের পাশের পুকুরে স্থাপিত গণেশ মূর্তি। পুকুরের পানির ওপর ভাসমান এই মূর্তি স্থাপনের ফলে পূজামণ্ডপের সৌন্দর্যে ভিন্নমাত্রা যোগ করেছে। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে দর্শনার্থীদের মধ্যে কৌতূহলও রয়েছে। দুর্গোৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে উদ্যাপনের লক্ষ্যে মন্দির কমিটির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপের সাজসজ্জা, দর্শনার্থীদের আপ্যায়ন এবং সার্বিক আয়োজনের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কমিটি। দেবালয় মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল দাসের নেতৃত্বে পূজার সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেবালয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ দাস জানান, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, আনন্দ ও মিলনমেলারও উৎসব। দেবালয় পূজামণ্ডপের নান্দনিক সাজসজ্জা ও ব্যতিক্রমী আয়োজন সেই উৎসবের সৌন্দর্যকে আরও বর্ণিল করে তুলেছে।

হাসিনা এতো লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিগত আওয়ামীলীগও সরকারের ১৬ বছর শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিগুলো দেশে এতো লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি। দেশের সম্পদ ও টাকা লুপ পাট করে তারা বিদেশে প্রাসাদ তৈরী করেছে। তাদের পতনের পর এখন বিদেশের সে সব প্রসাদে বসে তারা দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এখানে একজন সন্ত্রাসী ছিল, যে কয়েকশ জমি দখল করেছে। তারা মনে করেছিল, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ আই.পি.ইউ এর এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বছর যারা লুটপাট করেছে, তারা ভারতে বসে এখন ষড়যন্ত্র করছে। কীভাবে দেশকে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করছে তারা। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়ে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। অতীতে এত পূজামণ্ডপে কখনো পূজা উদ্যাপিত হয়নি বলেও উল্লেখ করে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান। আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। আমাকে অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। এ সম্মান আমার একার নয়, এটি সবার সম্মান। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি পৃথিবীতে উজ্জ্বল হয়েছে। মেজর হাফিজ আরও বলেন, দেশে আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস। এর মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগের কারণে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এটা শুধুমাত্র এদেশে বিএনপি সরকারই করেছে। অন্য কোন সরকারের এমন নজির দেশে নেই। বিএনপি ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করছে। আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, তারা চুরি ও লুটপাট করে সম্পদ নিয়ে গেছে। টাকা দিয়ে আইন-আদালত কিনে ফেলেছিলো। ভারতে প্রাসাদের মধ্যে বসবাস করে। এভাবে লুটপাট কেউ করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করতে চান বলেও জানান। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

মান্দায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি
নওগাঁর মান্দায় ভূমিসেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ভূমিসেবা সহজীকরণ, হয়রানি কমানো এবং ভূমি প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মান্দা-কুসুম্বা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা-কুসুম্বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান মকে এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নূর বক্তা মণ্ডল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। গণশুনানিতে স্থানীয় সেবাপ্রত্যাশীরা ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এ সময় ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ভূমিসংক্রান্ত সমস্যা সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পান স্থানীয় সেবাপ্রত্যাশীরা।


