জন্মদিনের লেখায় নিজের জীবনের পাওয়া ও মাতৃত্বের অনুভূতি তুলে ধরেছেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। ছেলে আরেসকে জীবনের সবচেয়ে বড় উপহার মনে করেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে পিয়া বলেছেন, কাজ ও নানা দায়িত্বের কারণে ব্যস্ততা থাকে। তবুও ছেলেকে সময়, মনোযোগ ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন। তার সঙ্গে সুন্দর স্মৃতি তৈরি করাও নিজের কাছে গুরুত্বপূর্ণ।
মা হওয়ার পাশাপাশি কাজ, স্বপ্ন ও দায়িত্ব সামলাতে প্রতিদিন নতুন কিছু শেখার কথা লিখেছেন পিয়া। যারা শুভেচ্ছা জানান, ভালোবাসেন ও বিশ্বাস রাখেন, তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সমর্থন এবং সমালোচনা থেকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান বলে উল্লেখ করেছেন। জীবনের নতুন বছরে আরও মানবিক ও শক্ত মানুষ হয়ে ওঠার ইচ্ছাও প্রকাশ করেছেন এই তারকা।
