ঢাকা: সার্ভারের রক্ষণাবেক্ষণের কার্যক্রম পরিচালনার কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাসংক্রান্ত নাগরিকদের জন্য তৈরি করা সার্ভার সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে অনলাইনে আবদেনসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাধাগ্রস্ত হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানান।
এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন জানান, সার্ভার আপডেট করা হচ্ছে। এজন্য সাময়িকভাবে বন্ধ আছে। আর এজন্যই সার্ভারের রক্ষণাবেক্ষণের কার্যক্রম পরিচালনা করায় সাময়িকভাবে নাগরিকরা সার্ভারে ঢুকতে পারছেন না।
তিনি আরও জানান, সমস্যা দ্রুত সমাধান করার কথা জানানো হয়েছে। সাময়িকভাবে বন্ধ থাকা সার্ভার দ্রুত চালু হয়ে যাবে।
