পাকিস্তান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল চার দিনের সফরে আজ ইসলামাবাদে আসেন।
ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেট লাউঞ্জে ফুলের তোড়া দিয়ে সাংস্কৃতিক দলকে অভ্যর্থনা জানান পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্য আর্টস (পিএনসিএ)-এর মহাপরিচালক মোহাম্মদ আইয়ুব জামালি , ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। সাংস্কৃতিক দলকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে স্বাগত জানান উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু।
বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুর রহমানের নেতৃত্বে আগত সাংস্কৃতিক দলে বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও মিউজিশিয়ানগণ রয়েছেন।
সফরকালে শিল্পীগণ ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্যা আর্টস (পিএনসিএ) এবং লোক ভির্জায় যথাক্রমে ১৭ ও ১৮ অক্টোবর বাংলাদেশ কালচারাল সন্ধ্যায় পারফর্ম করবেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
