ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে যান তিনি।
হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
