রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু হয়।
পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরা যৌথভাবে এ অভিযানে অংশ নেন। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের লোহার গেট, জেনেভা ক্যাম্প এবং মোহাম্মদপুর থানা-সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে অভিযান শেষে আটক, উদ্ধার কিংবা অন্য কোনো সুনির্দিষ্ট ফলাফলের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
The post মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান appeared first on ভোরের চেতনা.
