চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার এই পুজো মণ্ডপে ভিড়ের চাপে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী দপ্তরের।