বন্দর আব্বাসে ড্রোন ভূপাতিত করল ইরান


মধ্যপ্রাচ্যজুড়ে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা যখন তীব্র হচ্ছে, ঠিক তখনই ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসের আকাশে একটি ড্রোন ভূপাতিত করল দেশটির সেনাবাহিনী।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ড্রোনটি যুক্তরাষ্ট্রের তৈরি ‘লুকাস’ মডেলের। এর পূর্ণরূপ হলো ‘লো-কস্ট আনক্রুড কমব্যাট অ্যাটাক সিস্টেম’।
বিজ্ঞাপন
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে রোববারই ইরানের ওপর হামলা চালাতে পারে, অথবা দেশটির সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত যুদ্ধবিমানগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

