আজকের আবহাওয়া
Copy Link-->প্রকাশিত: ১১:০৫, ১৯ অক্টোবর ২০২৬ আপডেট: ১১:১২, ১৯ অক্টোবর ২০২৬
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
সারা দেশে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। প্রতীকী ছবি
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর-পশ্চিম উত্তর থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৭৪ শতাংশ ছিল বলে উল্লেখ করা হয়েছে।
