ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা
প্রতিবেশী দেশের তুরুপের তাস হিসেবে শেখ হাসিনা ব্যবহৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "শেখ হাসিনা নিজে বলেন না তিনি দেশে আসবেন, তাঁকে দিয়ে বলানো হয়। ফ্যাসিস্ট হাসিনা এখন দিল্লির রাজনৈতিক কৌশলের অংশ। তিনি লন্ডন বা অন্য কোথাও থাকলে তাঁকে নিয়ে এ খেলা খেলা যেত না।"
তিনি বলেন, ডিসেম্বরে হাসিনাকে দেশে ফেরানোর গুঞ্জন শোনা যাচ্ছে। দেশের মানুষ চায় তিনি ফিরে আসুক এবং বিচারের মুখোমুখি হোক। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার চালু হয়েছে, কিন্তু কেরানীগঞ্জের মহিলা কারাগার এখনো চালু হয়নি। ডিসেম্বরে ফিরলে তাঁকে সেখানে রেখেই কারাগারটি উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে ইউএনও মো. উমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী লাট মিয়া ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
