মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) বাংলাদেশগামী একটি চালান থেকে ১৬১ কেজি হেরোইন ও ২৪৬ দশমিক ৬৫ কেজি কোকেন জব্দ করেছে দেশটির রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগ। জব্দ করা মাদকের মোট পরিমাণ ৪০৭ দশমিক ৬৫ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩৯ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মালয়েশিয়ার কাস্টমস বিভাগের মহাপরিচালক দাতুক সেরি আমরান আহমাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কর্মকর্তারা জানান, গত ১২ অক্টোবর গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি কাঠের ক্রেট তল্লাশি করেন শুল্ক কর্মকর্তারা।
ক্রেটটি খুলে একটি এয়ার কম্প্রেসর মেশিনের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা কয়েকটি বস্তা পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা করে ১৬১ কেজি হেরোইন ও ২৪৬ দশমিক ৬৫ কেজি কোকেন শনাক্ত করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকের চালানটি বাংলাদেশের রাজধানী ঢাকায় পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল। এ চোরাচালানের সঙ্গে জড়িত আন্তর্জাতিক মাদক চক্রের সদস্যদের শনাক্ত এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত জোরদার করেছে মালয়েশিয়ার কাস্টমস কর্তৃপক্ষ।
যে আই
