বার্তা২৪ · সাধারণ
সাপ্তাহিক রাশিফল: ১২ রাশির ভাগ্যে কী রয়েছে এই সপ্তাহে?
২৫/১০/২০২৬

মেষ/ এরিস (২১ মার্চ – ২০ এপ্রিল): এই সপ্তাহে কর্মক্ষেত্রে কাজের গতি বাড়বে এবং আপনার প্রচেষ্টার সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আটকে ছিল, সেগুলি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। নতুন কোনো প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ফিল্ড ওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের প্রয়োজনে স্থান পরিবর্তন বা অন্যত্র যাতায়াত করতে হতে পারে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি বিশেষ শুভ। পড়াশোনায় অপ্রত্যাশিত সাফল্য এবং ভালো সুযোগের হাত ধরে ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ-ক্ষতির মিশ্র পরিস্থিতি বজায় থাকবে। তাই নতুন বিনিয়োগের আগে ভালোভাবে হিসাব করে নেওয়া প্রয়োজন। ধর্মীয় কাজ ও আধ্যাত্মিক চর্চার প্রতি আগ্রহ বাড়বে, যা মানসিক শান্তি দিতে পারে। তবে বাতের ব্যথা বা শরীরের বিভিন্ন স্থানে ব্যথার কারণে কিছুটা অস্বস্তিতে পড়তে পারেন। আর্থিক ক্ষেত্রে আয়ের সুযোগ থাকলেও ব্যয়ের দিকটিও নজর রাখতে হবে।
মূল প্রতিবেদনে যান ↗