বরিশালের উজিরপুরে বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ মো. সোহাগ ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইছলাদী টোল প্লাজার সামনে এ অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন সোহাগ ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহাগ ইসলাম বরিশাল নগরীর কোতোয়ালি থানাধীন জব্বার মিয়া সড়কের বাসিন্দা। তার বাবার নাম মো. মতলেব প্যাদা।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধার করা গাঁজাসহ তাকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।
মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৮।
এমএ
