মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি), রংপুর অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) সাদাকাত হোসেনকে 'বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।
গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, ঢাকায় বদলি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি নিজ বেতন ও বেতনক্রমে এই পদে দায়িত্ব পালন করবেন।
সাদাকাত হোসেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এবং রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ে সহকারী পরিচালক (কলেজ) হিসেবে কর্মরত ছিলেন।
জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ২৮ অক্টোবর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। এছাড়া আবশ্যিকভাবে নিজ পিডিএস-এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।
