সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় হতাহতের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশের পাশাপাশি সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। একই সঙ্গে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।
