শুভসন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
নিজেকে রক্ষার জন্য অপরাধটা কি আমাদেরই হলো, প্রশ্ন সেই তরুণীর
রাজধানীর ধানমন্ডি এলাকায় শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগকারী তরুণী (২৩) বলেছেন, ঘটনাস্থলে থাকা পুলিশ তাঁকে কোনো সাহায্য করেনি। তাই তিনি নিজেকে রক্ষায় তাঁর এক স্বজনকে ডাকতে বাধ্য হয়েছিলেন। যাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তাঁর গায়ে হাত তোলায় স্বজনকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তরুণীর প্রশ্ন, ‘তাহলে নিজেকে রক্ষা করার জন্য অপরাধটা কি আমাদেরই হলো?’ বিস্তারিত পড়ুন...
সৌদি-ইসরায়েলে হামলা চালাতে হুতিদের ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে চীন

ইয়েমেনের ইরানপন্থী হুতিরা অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। এ অস্ত্র তৈরিতে তারা ব্যবহার করছে চীনের বানানো যন্ত্রাংশ। সফল হয়ে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরব ও ইসরায়েলের যেকোনো জায়গায় হামলা চালাতে পারবে হুতিরা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। বিস্তারিত পড়ুন...
অপু বিশ্বাসের সঙ্গে কে এই যুবক, হঠাৎ কেন তাঁকে নিয়ে ফেসবুক পোস্ট

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা হচ্ছে। বুধবার সন্ধ্যায় এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই চিত্রনায়িকা। ফেসবুক পোস্টে ছবির সঙ্গে দেওয়া বার্তায় ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ বলে উল্লেখ করেছেন অপু। অপু বিশ্বাসের এমন ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না। বিস্তারিত পড়ুন...
ছদ্মনামে ফেসবুক আইডি খুলে ২২০০ টাকায় ব্যবসা শুরু, এখন সফল উদ্যোক্তা যশোরের সানজিদা

শুরুর পথটা মসৃণ ছিল না। সামাজিকভাবে কে কী ভাববে—সেই দ্বিধা থেকে পরিচয় গোপন রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছদ্মনামে আইডি ব্যবহার করেন সানজিদা খাতুন। ‘ফারহানা জামান’ নামের সেই ছদ্মবেশী আইডি দিয়েই যুক্ত হন যশোরের স্থানীয় ‘আগামী উদ্যোক্তা’ নামের অনলাইন প্ল্যাটফর্মে। বিস্তারিত পড়ুন...
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, কী বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকরের প্রক্রিয়া এগোলেও এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা কবে নতুন বেতনকাঠামোয় বেতন পাবেন, তা এখনো নিশ্চিত নয়। বিস্তারিত পড়ুন...
