বিকল্প রুটে দেশে ফিরলেন ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী
সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন যাত্রী অবশেষে বিকল্প পথে দেশে ফিরেছেন। ফ্লাইট বাতিলের কারণে দুদিন অপেক্ষার পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মদিনা থেকে কাতার হয়ে তারা...
জার্নাল ডেস্কসৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন যাত্রী অবশেষে বিকল্প পথে দেশে ফিরেছেন। ফ্লাইট বাতিলের কারণে দুদিন অপেক্ষার পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মদিনা থেকে কাতার হয়ে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশে ফিরতে প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ২০ হাজার টাকা করে বিমানভাড়া গুনতে হয়েছে।
যাত্রীদের মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা থাকলেও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এই পরিবর্তনে তাদের চুক্তিবদ্ধ আবাসনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে দলের ৭০ থেকে ৮০ বছর বয়সী কয়েকজন বয়স্ক সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালেও নিতে হয়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানান, জেলা প্রশাসনের মাধ্যমে যাত্রীদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল। শেষ পর্যন্ত চরম উৎকণ্ঠা ও বাড়তি অর্থ খরচের পর সবাই নিরাপদে দেশে ফেরায় পরিবার ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
