খুলনার পাইকগাছা উপজেলার সকল সনাতন সম্প্রদায়ের মানুষকে শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজায়” আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অঞ্জন কুমার সরকার।
একই সঙ্গে তিনি সবার দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা কামনা করেছেন। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিবছর আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা-অর্চনা ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দুর্গাপূজা উপলক্ষে গনমাধ্যমে দেয়া এক শুভেচ্ছা বার্তায় ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বী সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি।
এছাড়াও উৎসবের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করুক এমনটাও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও প্রত্যাশা করেন, ধর্মীয় উৎসবগুলো যেন সবার মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়, সেটিই হোক সবার অঙ্গীকার।
সর্বোপরি তিনি দুর্গাপূজা উপলক্ষে এ উপজেলার সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। পাশাপাশি তিনি সবার দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।
The post শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন “ডিজিএম অঞ্জন কুমার সরকার” appeared first on Dhaka Protidin.
