পরিবারের একমাত্র সন্তান প্রিতমের নিখোঁজ হওয়ার ঘটনায় স্বজনেরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। ছেলেকে ফিরে পেতে বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। প্রিতমের সন্ধান পেতে স্থানীয় বাসিন্দা, সহপাঠী, শিক্ষকসহ সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের সময় প্রিতমের পরনে ছিল সাদা ফুলহাতা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল। তার মুখের ডান পাশে, নাকের নিচে একটি কালো তিল রয়েছে। এ ছাড়া তার গলায় তুলসীর মালা ছিল।
কেউ প্রিতমকে দেখে থাকলে, তার সন্ধান পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।যোগাযোগ: প্রিতমের বাবার মোবাইল নম্বর ০১৭১১৯৭৭৩৬৯। একমাত্র সন্তানকে ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। প্রিতমের নিরাপদ প্রত্যাবর্তনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তাঁরা।
The post চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র প্রিতম, দুশ্চিন্তায় পরিবার appeared first on ভোরের চেতনা.
