কিশোরগঞ্জে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার চার
কিশোরগঞ্জ প্রতিনিধি, মোবারক হোসেন প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের প্রায় পাঁচ মাস পর নরসুন্দা নদী থেকে সালমান (২১) নামে এক যুবকের কঙ্কালের ৭৭টি হাড় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর চার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বাগ্বিতণ্ডার জেরে সালমানকে পিটিয়ে হত্যার পর নদীতে লাশ গুম করা হয়েছিল।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান।
নিহত সালমান হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের গোলাপ মিয়ার দুই ছেলে সাকিব (১৮) ও মাফি (১৫), মৃত মোতালেবের ছেলে রফিক (৪০) এবং শামছুদ্দিনের ছেলে রমজান মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যায় সালমান বাড়ি থেকে ইলিম্যান বাজারের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় সালমান ও তাঁর বন্ধুদের মুঠোফোনের কথোপকথন এবং চলাফেরার তথ্য বিশ্লেষণ করে তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের এ ঘটনায় সম্পৃক্ততার সূত্র পাওয়া যায়।
এদিকে দীর্ঘ পাঁচ মাসেও ছেলের সন্ধান না পেয়ে গত শুক্রবার সালমানের বাবা ফজলুর রহমান হোসেনপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর ডিবি পুলিশের একটি বিশেষ দল পাকুন্দিয়ার বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পুলিশের প্রাথমিক তদন্ত ও গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ড্যান্ডি সেবনের সময় সালমানের সঙ্গে তাঁর সহযোগীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সালমান বাঁশ দিয়ে মাফিকে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে অন্যরা তাঁর কাছ থেকে বাঁশ কেড়ে নিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নরসুন্দা নদীতে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের হাতিমের স্কুলসংলগ্ন নরসুন্দা নদী থেকে সালমানের মাথার খুলি, বুকের পাঁজরসহ মোট ৭৭টি হাড় এবং তাঁর ব্যবহৃত একটি গেঞ্জি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গিয়ে গেঞ্জি দেখে কঙ্কালটি নিজের ছেলের বলে শনাক্ত করেন সালমানের মা সালমা। উদ্ধার করা হাড়গুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় ও ঘটনার অন্যান্য তথ্য নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা এবং তদন্তের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
আইন-আদালত বিভাগের আরো খবর
আরও খবর
-
নিজ কলেজ প্রাঙ্গণেও গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা
-
বিনামূল্যে চক্ষুসেবায় আলোকিত মুরাদনগর, হাসলো তিন শতাধিক অসহায় মানুষ
-
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে দিনাজপুর মেডিকেল কলেজে সেমিনার
-
কিশোরগঞ্জে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার চার
-
ত্রিশালে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
-
আজিমপুর সরকারি কোয়ার্টারে গিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দিলেন আল্টিমেটাম
-
বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি
-
ধুনটে এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান
-
বাজার তদারকির ঘাটতিতে কারসাজির অভিযোগ, দ্রুত কার্যকর পদক্ষেপ চান ক্রেতারা
-
মিরপুর-১০-এ হকারবিরোধী সমাবেশ ও মিছিল, নেতৃত্বে ইকবাল হোসেন
-
মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী
-
ভারত থেকে প্রথম চালানে এলো ১৮ রেলকোচ
-
শিশু হাসপাতালে চিকিৎসককে ধূমপান করতে দেখে ফেললেন প্রধানমন্ত্রী, অতঃপর…
-
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি
-
ইনানীর টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তা লাইসেন্স, করা হয়েছিল সতর্ক
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
