কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানে ১ হাজার মিটার জাল ও ১ টি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। গতকাল গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে এসব জাল, ট্রলার ও জেলেদের আটক করা হয়। পরে মো. রিফাত (১৯) নামের এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত জাল জনস্মুখ্যে পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। এসময় নিষেধাজ্ঞাকালীন সময়ে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে অপর অপ্রাপ্ত বয়স্ক অপর জেলে ও ট্রলারটি ছেড়ে দেয়া হয়৷
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক বলেন, নিষেধাজ্ঞা সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

