ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক পতনে লেনদেন চলছে আজ সোমবার (১২ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৬৪ মিনিট বা বেলা ১১টা ৪ মিনিটে ডিএসইতে ১৩২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সোমবার (১২ অক্টোবর) লেনদেন শুরুতে ৬৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৫ দশমিক ২৪ পয়েন্ট। এ সময় সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪২৫ দশমিক ৮০ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক আট দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫ দশমিক শূন্য ছয় পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৮টির এবং কমেছে ২৫৫টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকোর সাত কোটি ৪০ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ছয় কোটি ১৬ লাখ টাকা, শাপ ইন্ডাস্ট্রিজের পাঁচ ৬৪ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের পাঁচ কোটি ১২ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের চার কোটি ৮২ লাখ টাকা, আইপিডিসির তিন কোটি ৮১ লাখ টাকা, সোনালী আঁশের তিন কোটি ৬৩ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের দুই কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: ডিএসই
১১ অক্টোবর ২০২৬
১১ অক্টোবর ২০২৬
১১ অক্টোবর ২০২৬
