স্টিকার আলপনা-রেডিমেড নাড়ু, মেদিনীপুরে জমজমাট লক্ষ্মীপুজোয় বাজার, কোন জিনিসের দাম কত?
কোজাগরী লক্ষ্মীপুজো মানেই নাড়ু-মুড়কি আর খড়ি মাটির আলপনা। তবে ব্যস্ততার যুগে হাতে আলপনা দেওয়ার সময় কই? তাই খড়ি মাটির বদলে বাজারে দেদার বিকোচ্ছে স্টিকার আলপনা এবং প্যাকেটবন্দি রেডিমেড নারকেল ও তিলের নাড়ু। মেদিনীপুরের বাজারের পুজোর কেনাকাটার এমন অভিনব ছবি ও দামের তালিকা দেখে নিন এই শর্টসে।